tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকইরান যুদ্ধে ৪৫ রিপার ড্রোন হারিয়ে বড় ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে ৪৫ রিপার ড্রোন হারিয়ে বড় ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে অন্তত ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। এতে দেশটির ১৩০ কোটি ডলারের বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

সোমবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, তিনজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে পাওয়া তথ্য অনুযায়ী, ধ্বংস হওয়া ড্রোনের সংখ্যা যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের মোট এমকিউ-৯ রিপার বহরের প্রায় এক-চতুর্থাংশের সমান।

প্রতিবেদনে বলা হয়েছে, বিপুলসংখ্যক ড্রোন হারানোর ফলে মার্কিন ড্রোন বহরে উল্লেখযোগ্য ঘাটতি তৈরি হয়েছে। এসব ড্রোনের আর্থিক মূল্য বিবেচনায় ক্ষতির পরিমাণ ১৩০ কোটি ডলারের বেশি হতে পারে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষয়ক্ষতির কারণে মার্কিন ড্রোন বহরের