বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি তাদের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে অফিসার থেকে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ তথ্য
- প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি
- পদের নাম: অফিসার থেকে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ)
- চাকরির ধরন: ফুলটাইম (অফিস)
- কর্মস্থল: ঢাকা
- আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
অভিজ্ঞতা
প্রার্থীর ব্যাংকিং খাতে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক।
অন্যান্য যোগ্যতা
ডাটা ম্যানেজমেন্ট ও বিশ্লেষণাত্মক দক্ষতার পাশাপাশি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও এমএস পাওয়ারপয়েন্ট পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
প্রধান দায়িত্ব
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে ঝুঁকি চিহ্নিতকরণ ও প্রশমনের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে হবে। পাশাপাশি ব্যাংকের নীতি অনুযায়ী রিস্ক ম্যানেজমেন্ট পলিসি ও গাইডলাইন তৈরি এবং পর্যালোচনা, বিভিন্ন রেগুলেটরি রিপোর্ট প্রস্তুত, ইআরএমসি ও এসআরপি সভা আয়োজন এবং সভার কার্যবিবরণী তৈরির দায়িত্ব পালন করতে হবে।
এ ছাড়া বিভিন্ন অডিট ও পরিদর্শন কার্যক্রমে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয় করতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দেখে অনলাইনে আবেদন করতে পারবেন। শুধু বাছাই করা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।
আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬



