এসবিএসি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ‘হেড অব কার্ড বিজনেস’ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ব্যাংকিং খাতে কাজের দক্ষতা ও কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন। সর্বোচ্চ ৫৫ বছর বয়সী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন।
এক নজরে এসবিএসি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম
এসবিএসি ব্যাংক পিএলসি
চাকরির ধরন: বেসরকারি চাকরি
পদের নাম
হেড অব কার্ড বিজনেস
পদসংখ্যা: বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট নয়
শিক্ষাগত যোগ্যতা
প্রশাসন, ফিন্যান্স, ব্যাংকিং, অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা
কমপক্ষে ২ বছর
প্রার্থীর ধরন
নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা
সর্বোচ্চ ৫৫ বছর
কর্মস্থল ও ধরন
ঢাকা · ফুলটাইম · অফিসে কাজ
বেতন ও সুযোগ-সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী।
আবেদনের সময়সীমা
শুরু: ১৪ অক্টোবর ২০২৬
শেষ: ১৩ নভেম্বর ২০২৬



