গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমির বিভিন্ন শাখায় বড় পরিসরে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটিতে মোট ২০৫টি পদে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
পদ ও নিয়োগ সংখ্যা
- পরিচালক (শিক্ষা উদ্যোক্তা): ১০০টি
- অডিটর: ৫টি
- সহকারী শিক্ষক/শিক্ষিকা: ৭২টি
- সহকারী শিক্ষিকা (STAR FROLIC ENGLISH VERSION SCHOOL): ১৫টি
- বিষয়: বাংলা, গণিত, ইংরেজি, আইসিটি, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ইসলাম শিক্ষা ও Spoken English
- সহকারী শিক্ষক/শিক্ষিকা (চিত্রাঙ্কন): ৩টি
- হিসাবরক্ষক: ২টি
- কম্পিউটার অপারেটর: ২টি
- সিকিউরিটি গার্ড: ২টি
- পিওন/আয়া/বুয়া/বাবুর্চি: ৪টি
সব মিলিয়ে মোট ২০৫টি পদে নিয়োগ দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ‘প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি’ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬।
নিয়োগ পরীক্ষা
নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর ২০২৬। পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়।
প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



