tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকমার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে চালানো হামলায় দেশটির নৌবাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। ইরানের সংবাদমাধ্যম তাসনিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলায় ইরানের নৌবাহিনীর ওই ছয় সদস্য নিহত হন।

এর আগে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, গত ৩০ আগস্ট থেকে নতুন করে মার্কিন বোমাবর্ষণ শুরুর পর দেশটিতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। একই সময়ে হামলায় ১৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলেও জানিয়েছিল মন্ত্রণালয়।

৩০ আগস্ট ইরানের লারাক দ্বীপে দুটি রকেট উৎক্ষেপণকারী স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর দুই দেশের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা শুরু হয়। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানি বাহিনী হরমুজ প্রণালিতে নৌমাইন মোতায়েনের প্রস্তুতি নিচ্ছিল।

এরপর থেকে ইরানে হামলা ও পাল্টা হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে। সামরিক স্থাপনার পাশাপাশি বিভিন্ন হামলায় বেসামরিক মানুষেরও হতাহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।