tanaka
প্রচ্ছদরাজধানীঢাবি শাখার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঢাবি শাখার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নিষিদ্ধ ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. মাহফুজ হোসেন (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর লালবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডিবি লালবাগ বিভাগের জোনাল টিম তাকে আটক করে।

ডিএমপি সূত্র জানায়, একই দিন ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক পাঠাগার বিষয়ক উপসম্পাদক মো. মোখলেসুর রহমান মুকুল (৩১) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিন (৩৬)কেও গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।