tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনপ্রিন্স মামুনের সেলুন এখন অপু বিশ্বাসের তত্ত্বাবধানে

প্রিন্স মামুনের সেলুন এখন অপু বিশ্বাসের তত্ত্বাবধানে

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এখন অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও সমান মনোযোগ দিচ্ছেন। সিনেমায় নিয়মিত না হলেও বিভিন্ন শোরুমের উদ্বোধন ও নিজের পার্লার পরিচালনা নিয়ে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন।

সাম্প্রতিক সময়ে আলোচিত টিকটকার প্রিন্স মামুনের ‘প্রিন্স কাট’ সেলুন কিনে নেওয়ার খবর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে নানা গুঞ্জনও ছড়িয়েছে।

প্রিন্স মামুন জানান, “অপু আপুর সঙ্গে কী ধরনের ডিল হয়েছে, তা বিস্তারিত পরে জানানো হবে। আপাতত সেলুনটি তিনিই পরিচালনা করছেন।”

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, “যখন কোনো কিছু বিক্রি হয়ে যায়, তখন সেটি নতুন মালিকের অধীনে চলে যায়। এখন থেকে আমি, মাসুদ খান এবং কাজী মাহফুজ মিলে সেলুন পরিচালনা করব।”