দেশের শীর্ষ সুপারস্টার শাকিব খান এবার পর্দায় হাজির হচ্ছেন এক ভিন্নরূপে—গোয়েন্দা এজেন্ট হিসেবে। অ্যাকশনধর্মী হিট ছবির পর এবার গল্পনির্ভর নতুন এক সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসছেন তিনি।
আসন্ন সিনেমাটির নাম ‘সোলজার’, যেখানে শাকিবকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার এক প্রাক্তন কর্মকর্তার ভূমিকায়। ছবিটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে এক সাক্ষাৎকারে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন শাকিব নিজেই।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনে রয়েছেন শাকিব খান, সঙ্গে আছেন অভিনেত্রী শবনম বুবলী ও তাঁদের পুত্র শেহজাদ খান বীর। সেখান থেকেই তিনি জানান, ‘সোলজার’ সিনেমাটি মুক্তির লক্ষ্যে ডিসেম্বরকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে পুরোদমে।
‘সোলজার’-এর গল্পে উঠে আসবে এক গোয়েন্দা এজেন্টের দায়িত্বপালনের সময়কার মানসিক টানাপোড়েন, ব্যক্তিগত জীবনের দ্বন্দ্ব, এবং দেশের রাজনৈতিক পটভূমি। সিনেমার শুটিং শুরু হবে আগামী মাসে। খুব শিগগিরই একটি আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বাকি অভিনয়শিল্পীদের নামও জানানো হবে।
গত এক মাস ধরে এই সিনেমা নিয়ে বিনোদন অঙ্গনে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। শোনা যায়, শাকিব খান সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন এবং তার বিপরীতে থাকছেন তানজিন তিশা। যদিও এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
একাধিক প্রজেক্টে ব্যস্ত শাকিব
‘সোলজার’ ছাড়াও বেশ কয়েকটি নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব। জানান,
দর্শকদের জন্য আরও কিছু চমকপ্রদ খবর অপেক্ষা করছে বলেও ইঙ্গিত দিয়েছেন শাকিব খান।



