tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনআঁচল-আরজুর প্রথম জুটি বিজ্ঞাপনে

আঁচল-আরজুর প্রথম জুটি বিজ্ঞাপনে

ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় মুখ কায়েস আরজু ও আঁচল আঁখি এবার প্রথমবারের মতো জুটি বাঁধলেন, তবে কোনো চলচ্চিত্রে নয়—একটি বিজ্ঞাপনচিত্রে।

সম্প্রতি রাজধানীর উত্তরায় একটি বেবি ডায়াপারের বিজ্ঞাপনের শুটিংয়ে একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন এই দুই তারকা। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন মিয়াজী পাপন, চিত্রগ্রহণে ছিলেন খায়ের খন্দকার। নির্মাতা জানিয়েছেন, শিগগিরই এটি বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইন মাধ্যমে প্রচারিত হবে।

চিত্রনায়িকা আঁচল আঁখি ‘ভুল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পথচলা শুরু করেন। এরপর ‘জটিল প্রেম’ দিয়ে আলোচনায় আসেন এবং ‘সুলতানা বিবিয়ানা’ মুক্তির পর প্রশংসা কুড়ান দর্শক-সমালোচকদের কাছ থেকে। বর্তমানে তার একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

অন্যদিকে, কায়েস আরজুও নিয়মিতভাবে কাজ করছেন চলচ্চিত্রে। তার অভিনীত কয়েকটি সিনেমাও মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে এবার প্রথমবারের মতো বিজ্ঞাপনের পর্দায় আঁচলের সঙ্গে তার জুটি দেখা যাবে, যা দর্শকদের জন্য হতে পারে ভিন্নরকম এক চমক।