tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

ভারত থেকে আমদানি করা প্রায় সাড়ে ১১ হাজার টন নন-বাসমতি সেদ্ধ চালের একটি চালান গুণগত মান নিয়ে আপত্তির কারণে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। এ ঘটনায় দুই দেশের বাণিজ্য সম্পর্কে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আসা প্রায় ১১ হাজার ৫০০ মেট্রিক টন চালের চালান নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারেনি। ফলে পুরো চালান গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ।

প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর প্রাথমিক পরীক্ষায় চালগুলো খাওয়ার উপযোগী বলে ছাড়পত্র পেয়েছিল। তবে পরবর্তী বিস্তারিত পরীক্ষায় চালের মান নির্ধারিত মানের তুলনায় কম পাওয়া যায়।

এরপর চালানের প্রায় ৩ হাজার ৫০০ মেট্রিক টন খালাস করা হলেও বাকি চাল নিয়ে আপত্তি ওঠে। পরে পুরো চালানটি ভারতে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

জানা গেছে, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের মজুত থেকে ভারতীয় রপ্তানিকারকদের মাধ্যমে এসব চাল বাংলাদেশে আমদানি করা হয়েছিল।

বাণিজ্য সংশ্লিষ্টরা মনে করছেন, চালের মান যাচাই ও আমদানি প্রক্রিয়ার অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় জটিলতার কারণেও এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যে প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

সূত্র: দ্য হিন্দু