tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকবিশ্ববাজারে কমেছে তেলের দাম, যুদ্ধবিরতির আশায় স্বস্তি

বিশ্ববাজারে কমেছে তেলের দাম, যুদ্ধবিরতির আশায় স্বস্তি

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে কিছুটা পতন দেখা গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার খবর প্রকাশের পর মঙ্গলবার (২০ জুলাই) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৫ সেন্ট বা প্রায় ০.৪ শতাংশ কমে ৮৮.৮৭ ডলারে নেমে আসে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের সেপ্টেম্বর ডেলিভারির চুক্তির দাম প্রায় অপরিবর্তিত থেকে ব্যারেলপ্রতি ৮২.৪৭ ডলারে লেনদেন হয়। এর আগের দিন আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৯০ ডলারের ওপরে উঠে চলতি মাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তেহরান মধ্যস্থতাকারীদের কাছ থেকে ১০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব পেয়েছে। ১৭ জুনের অন্তর্বর্তী সমঝোতাকে ভিত্তি করে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে আলোচনার প্রচেষ্টা চললেও সংঘাত পুরোপুরি থেমে নেই। সোমবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এর জবাবে ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে। পরে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা ইরানের বিরুদ্ধে আরও একটি সামরিক অভিযান শুরু করেছে।

এদিকে, ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে। এতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক বাণিজ্যেও প্রভাব পড়তে পারে বলে উদ্বেগ বাড়ছে।

বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, যুদ্ধবিরতির সম্ভাবনার কারণে আপাতত বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও আলোচনার ফলাফল নিয়ে এখনও যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। তাই মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর আগামী দিনগুলোতে তেলের দামের গতিপ্রকৃতি অনেকটাই নির্ভর করবে।