tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদজাতীয়১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে প্রস্তুতি, শূন্য পদের তথ্য চাইল সরকার

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে প্রস্তুতি, শূন্য পদের তথ্য চাইল সরকার

নির্বাচনি ইশতিহারে ঘোষিত ১ লাখ 

কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মরত জনবল এবং শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়েছে সরকার।

এ বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-৩ (মনিটরিং ও সমন্বয়) শাখা থেকে মঙ্গলবার (৩০ জুন) একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন-সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সব অধিদপ্তর, সংস্থা ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীর বর্তমান সংখ্যা এবং পদভিত্তিক শূন্য পদের তালিকা জরুরি ভিত্তিতে স্বাস্থ্যসেবা বিভাগে পাঠাতে হবে।

এ জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে আগামী ৯ জুলাইয়ের মধ্যে অনুমোদিত পদের সংখ্যা, কর্মরত জনবল এবং শূন্য পদের সর্বশেষ তথ্য নির্ধারিত ছকে প্রস্তুত করে স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-৩ শাখায় হার্ড কপি এবং নির্ধারিত ই-মেইল ঠিকানায় সফট কপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনার আওতায় রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, ঔষধ প্রশাসন অধিদপ্তর, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি) এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন অন্যান্য সব দপ্তর ও সংস্থা।

স্বাস্থ্যসেবা বিভাগ জানিয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মন্ত্রণালয়ের অধীন জনবল কাঠামো ও শূন্য পদের একটি হালনাগাদ চিত্র প্রস্তুত করা হবে। এ তথ্য নির্বাচন-সংক্রান্ত প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম এবং ঘোষিত স্বাস্থ্যকর্মী নিয়োগ পরিকল্পনার বাস্তবায়ন প্রক্রিয়ায় সহায়ক হিসেবে ব্যবহৃত হবে।