tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকমালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ পিছিয়ে, এগিয়ে ইন্দোনেশিয়া

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ পিছিয়ে, এগিয়ে ইন্দোনেশিয়া

মাত্র চার বছরের ব্যবধানে মালয়েশিয়ার শ্রমবাজারে বড় ধরনের পরিবর্তন এসেছে। একটা সময় যেখানে বাংলাদেশ ছিল সবচেয়ে বড় শ্রমশক্তি সরবরাহকারী দেশ, সেখানে এখন শীর্ষস্থান দখল করেছে ইন্দোনেশিয়া।

একই সঙ্গে বিদেশি কর্মী নিয়োগের সংখ্যা নাটকীয়ভাবে কমে এসেছে এবং পুরো নিয়োগব্যবস্থা দ্রুত ডিজিটাল ও কঠোর নিয়ন্ত্রণভিত্তিক কাঠামোয় রূপ নিচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল পার্লামেন্টে লিখিত জবাবে জানিয়েছেন, ২০২৫ সালে দেশটিতে মোট ৭৭ হাজার ৮০৭ জন বিদেশি কর্মী প্রবেশ করেছেন, যা ২০২৩ সালের তুলনায় প্রায় ৯১ শতাংশ কম।

এর মধ্যে ইন্দোনেশিয়া থেকে এসেছে ৩৫ হাজার ১১ জন (৪৫ শতাংশ), নেপাল থেকে ২৫ হাজার ২৬ জন (৩২.২ শতাংশ) এবং ভারত থেকে ৬ হাজার ২৪৫ জন (৮ শতাংশ)। বাংলাদেশ শীর্ষ তিন উৎস দেশের তালিকায় নেই।

এই তথ্য দেন কোটা মেলাকা আসনের সংসদ সদস্য খু পোয়ে তিয়ং-এর প্রশ্নের লিখিত উত্তরে। প্রশ্নে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিদেশি কর্মীদের দেশভিত্তিক ও খাতভিত্তিক আগমনের পরিসংখ্যান এবং ওয়ান-স্টপ সেন্টার ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল।

কোভিড-১৯ পরবর্তী সময়ে ২০২২ সালে শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার পর বাংলাদেশ থেকে ব্যাপক সংখ্যক কর্মী মালয়েশিয়ায় আসেন। সেই ধারাবাহিকতায় ২০২৩ সালে নতুন রেকর্ড গড়ে।