tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদজাতীয়দুই ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

দুই ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

কুমিল্লার নাঙ্গলকোটে দুটি পৃথক ঘটনায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন তেজের বাজার ও মোঘরা এলাকায় পৃথকভাবে একটি ট্রেনের ইঞ্জিন বিকল এবং আরেকটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও চাঁদপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে রাত ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ‘সোনার বাংলা এক্সপ্রেস’ মোঘরা এলাকায় পৌঁছালে হঠাৎ এর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রেনটি নির্জন এলাকায় আটকে যায় এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে উদ্ধারকারী ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটিকে গুণবতী রেলস্টেশনে নিয়ে যায়।

এদিকে, এর কিছুক্ষণ আগে চাঁদপুরগামী ৭২৯ নম্বর ‘মেঘনা এক্সপ্রেস’ হাসানপুরের তেজের বাজার এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি গার্ড বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর লাইনচ্যুত বগিটি ঘটনাস্থলে রেখে ট্রেনের বাকি অংশ নিয়ে চাঁদপুরের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখা হয়।

সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রী আলমগীর ও জিহাদ বলেন, দ্রুত গন্তব্যে পৌঁছানোর আশায় ট্রেনে উঠলেও মাঝপথে ইঞ্জিন বিকল হয়ে পড়ায় দীর্ঘ সময় আটকে থাকতে হয়েছে। তারা রেলপথের অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক ইঞ্জিন সংযোজনের দাবি জানান।

হাসানপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার নাছির উদ্দীন জানান, পৃথক দুটি ঘটনায় সাময়িকভাবে রেল যোগাযোগ ব্যাহত হলেও দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করে প্রায় দুই ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় এবং পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রেল চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।