tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকলেবাননের রাজধানীতে আতঙ্ক, নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে বাসিন্দারা

লেবাননের রাজধানীতে আতঙ্ক, নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে বাসিন্দারা

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়েহ এলাকায় নতুন করে ইসরাইলি হামলার আশঙ্কায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলার নির্দেশ জারির পরপরই এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেছেন হাজারো বাসিন্দা।

স্থানীয় সূত্রগুলো জানায়, দাহিয়েহ থেকে বের হওয়ার প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিবার-পরিজন ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করছেন মানুষ। ফলে পুরো এলাকায় উদ্বেগ ও অনিশ্চয়তার পরিবেশ বিরাজ করছে।

আল জাজিরার সাংবাদিক জেইনা খোদর জানিয়েছেন, ইসরাইলের সতর্কবার্তা প্রকাশের পর মুহূর্তের মধ্যেই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে দ্রুত নিরাপদ আশ্রয়ের উদ্দেশে রওনা হন।

উল্লেখ্য, দাহিয়েহ অঞ্চলটি দীর্ঘদিন ধরে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে অঞ্চলটি প্রায়ই সংঘাত ও সামরিক অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।