tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনতে রাজি চীন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনতে রাজি চীন, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের থেকে জ্বালানি তেল কিনতে রাজি হয়েছে চীন। বৃহস্পতিবার (১৪ মে) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

ইরানের ওপর চীনের প্রভাব রয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল কেনার বিষয়ে সম্মত হয়েছে। তিনি বলেন, আমরা চীনা জাহাজগুলোকে টেক্সাস, লুইজিয়ানা ও আলাস্কায় পাঠানো শুরু করবো।ট্রাম্পের ভাষায়, জ্বালানিই চীনের সবচেয়ে বেশি প্রয়োজন। আর আমাদের কাছে সীমাহীন জ্বালানি রয়েছে।

এদিকে, চীনের সঙ্গে বাণিজ্য আলোচনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এবারের বাণিজ্য আলোচনা ‘গতবারের চেয়ে ভালো’ হয়েছে। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, এই আলোচনা আগেরবার সই হওয়া ৩৬টি চুক্তির তুলনায় অনেক বড়। ট্রাম্প জানান, চীন যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ কৃষিপণ্য কিনবে, যেমন সয়াবিন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটি ট্রাম্পকে প্রশ্ন করেন, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কী চায়। জবাবে ট্রাম্প বলেন, আলোচনার জন্য অনেক বিষয় আছে, অনেক কিছু। তবে তিনি বিস্তারিত ব্যাখ্যা করেননি।