tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ভোক্তাপর্যায়ে অপরিবর্তিত রেখে এক হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (৩ মে) এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসি জানায়, চলতি মাসে এলপিজির দামে কোনো পরিবর্তন আনা হয়নি। এর আগে এপ্রিল মাসে দুই দফায় এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। প্রথমে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৭২৮ টাকা করা হয়। পরে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে তা এক হাজার ৯৪০ টাকায় নির্ধারণ করা হয়।

অন্যদিকে, মে মাসে অটোগ্যাসের দাম সামান্য বাড়ানো হয়েছে। ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ পয়সা বৃদ্ধি পেয়ে ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এপ্রিল মাসেও অটোগ্যাসের দাম দুই দফায় বাড়ানো হয়। ২ এপ্রিল ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা করা হয়। এরপর ১৯ এপ্রিল আরও ৯ টাকা ৭৩ পয়সা বাড়িয়ে তা ৮৯ টাকা ৫০ পয়সায় নির্ধারণ করা হয়।