রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ দেশের মোট চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ করবে বলে জানানো হয়েছে। এর ফলে সরাসরি প্রায় ২ কোটি মানুষ উপকৃত হবে।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে পিআইডির সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে চলতি বছরের আগস্টে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।
এ সময় তিনি আরও জানান, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। বর্তমানে প্রায় ১ লাখ ৭০ হাজার টন ডিজেল মজুত রয়েছে এবং আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার টন ডিজেল দেশে পৌঁছাবে।



