কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে ছিনতাইকারীরা সিএনজিতে তুলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয় বলে জানিয়েছে র্যাব।
সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি জানান, বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তারা চিহ্নিত ছিনতাইকারী।র্যাবের এই কর্মকর্তা আরো জানান, বুলেট বৈরাগী কুমিল্লায় বাস থেকে নামার পর ছিনতাইকারীরা জোর করে তাকে সিএনজিতে তোলে। এরপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং চলন্ত সিএনজি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এর ফলে বুলেট বৈরাগীর মৃত্যু হয়।পরদিন শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
বুলেট বৈরাগী ৪১তম বিসিএস (নন-ক্যাডার) হিসেবে কাস্টমস, এক্সারসাইজ ও ভ্যাট বিভাগে যোগ দেন এবং কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে তিনি কুমিল্লা নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকায় বসবাস করতেন।



