tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়জঙ্গি হামলার শঙ্কা নিয়ে সিটিটিসি বলছে, আমরা কাজ করছি

জঙ্গি হামলার শঙ্কা নিয়ে সিটিটিসি বলছে, আমরা কাজ করছি

নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সমর্থকদের নাশকতার পরিকল্পনা ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও সব জেলা পুলিশ সুপারসহ পুলিশের সব ইউনিটকে নিরাপত্তা জোরদারের নির্দেশে চিঠি দেওয়া হয়েছে।

তবে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এটা নিয়ে কাজ করছি বলে মন্তব্য করেছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন।শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর মিন্টুরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত চলমান ‘এসএসসি পরীক্ষা-২০২৬ এর প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত অনলাইন প্রতারণা সংক্রান্ত’ সংবাদ সন্মেলন শেষে এক প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

দেশে জঙ্গি হামলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া হামলার শঙ্কার বিষয়ে জানতে চাইলে মুনশী শাহাবুদ্দীন বলেন, আমরা এই তথ্য পেয়েছি, আমাদের সিটিটিসি, সাইবার ইন্টিলিজেন্সসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছি।মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে, এটার জন্য আপনারা কি করছেন জানতে চাইলে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা কাজ করছি।

কীভাবে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, এটা গোপনীয় বিষয়।

৫ আগস্ট পরবর্তী দেশে কোনো জঙ্গি নেই বলে জানিয়েছিলেন ডিএমপি কমিশনার। সম্প্রতি জঙ্গি হামলার শঙ্কার মধ্যে বাংলাদেশে জঙ্গি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা এটা নিয়ে কাজ করছি।