ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই মূল্য একইদিন সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।
এর আগে গত ২ এপ্রিল চলতি মাসের জন্য এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজির একটি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এক ধাপে ১২ কেজির সিলিন্ডারে ২১২ টাকা বৃদ্ধি পেল।



