সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নির্মাণাধীন যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্রকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে ইরান।
ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, ওপেনএআই, ওরাকল এবং এনভিডিয়ারের সহযোগিতায় গড়ে ওঠা ‘স্টারগেট’ নামের এআই কেন্দ্রটি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, তেহরান এই স্থাপনাটিকে একটি কৌশলগত অবকাঠামো হিসেবে বিবেচনা করছে এবং আন্তর্জাতিক আইনের আওতায় প্রয়োজন হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে।
এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তথ্যসূত্র: সিএনএন, তাসনিম নিউজ এজেন্সি



