মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ‘প্রজেক্ট হেইল মেরি’ চলচ্চিত্রটি উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে তিনি চলচ্চিত্রটি দেখতে যান। এ সময় তার সঙ্গে মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘প্রজেক্ট হেইল মেরি’ ছবিটি বর্তমানে স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় প্রদর্শিত হচ্ছে।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, ছুটির দিনে বিনোদনের অংশ হিসেবেই প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে যান। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে চলচ্চিত্রটির প্রদর্শনী শুরু হয়ে রাত ১০টা ১০ মিনিটে শেষ হয়।
উল্লেখ্য, ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইল মেরি’ জনপ্রিয় লেখক অ্যান্ডি উইয়ারের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত।



