tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলানিষিদ্ধ হতে পারেন ফখর জামান

নিষিদ্ধ হতে পারেন ফখর জামান

পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে লাহোর কালান্দার্স। সেই ম্যাচে লাহোরের ফখর জামানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বল টেম্পারিংয়ের। মাঠের আম্পায়াররা তাৎক্ষণিক ৫ রানের পেনাল্টি দেন এই ঘটনায়। এবার শোনা যাচ্ছে অন্তত এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ফখর।

পাকিস্তান ক্রিকেট (পিসিবি) বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ফখরকে লেভেল-৩ অপরাধে চার্জ করা হয়েছে, যা পিএসএল মৌসুমে প্রথমবারের জন্য হলে ন্যূনতম এক ম্যাচ এবং সর্বাধিক দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। ম্যাচ রেফারি রোশান মহানামা আগামী দুই দিনের মধ্যে শুনানি পরিচালনা করবেন এবং ফখর জামান অভিযোগের বিরুদ্ধে লড়াই করবেন।গাদ্দাফি স্টেডিয়ামে লাহোর ও করাচির ম্যাচের শেষ ওভারের ঘটনা। জেতার জন্য করাচির দরকার ছিল ১৪ রান। বোলিং করতে আসেন হারিস রউফ। হারিসের হাতে বল যাওয়ার আগে সেটি হাতে নেন ফখর জামান। তাদের দিকে নজর রাখছিলেন মাঠের আম্পায়ার ফয়সাল। পরে তিনি বল পরীক্ষা করে মনে করেন এর অবস্থা পরিবর্তন করা হয়েছে, ফলে ফিল্ডিং দল লাহোরকে পাঁচ রানের পেনাল্টি দেওয়া হয়।

এই পেনাল্টি পেয়ে সুবিধা হয় করাচির। কোনো বল হওয়ার আগেই শেষ ওভারের ১৪ রানের লক্ষ্য নেমে আসে ৯ রানে। এরপর দ্বিতীয় ও তৃতীয় বলে টানা বাউন্ডারি হাঁকিয়ে দলকে রোমাঞ্চকর চার উইকেটের জয় এনে দেন আব্বাস আফ্রিদি।