tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়মার্চ ২৭: গণহত্যার পর সাময়িক সান্ধ্য আইন শিথিল

মার্চ ২৭: গণহত্যার পর সাময়িক সান্ধ্য আইন শিথিল

১৯৭১ সালের ২৫ মার্চের রাতে ঢাকা শহর এক ভয়াবহ গণহত্যার দৃশ্যে পরিণত হয়। পাকিস্তানি সেনারা রাতভর শহরে তল্লাশি চালিয়ে মানুষজনকে ধরে হত্যা করে। বিভিন্ন স্থান থেকে আটক করে রমনা কালীমন্দিরে নিয়ে ২৭ জনকে হত্যা করা হয়। ধারণা করা হয়, নিহতরা ছিলেন বাঙালি ইপিআর সদস্য।

শহীদ জননী জাহানারা ইমাম তার বই ‘একাত্তরের দিনগুলি’-তে বর্ণনা করেছেন, নিউমার্কেট কাঁচাবাজারের সামনে পৌঁছতেই রুমী ‘ও গড!’ বলে ব্রেক কষে ফেলল। সামনেই পুরো কাঁচাবাজার পুড়ে ছাই। মানুষও পুড়েছে। …হাসপাতালের আউটডোরে ঢোকার আগে রুমী আবার ‘ও গড!’ বলে ব্রেক কষল। পাশেই শহীদ মিনারের স্তম্ভগুলো গোলার আঘাতে ভেঙে দুমড়ে মুখ থুবড়ে রয়েছে।