tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকলারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের

লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের

ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান আমির হাতামি। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর লারিজানিই ছিলেন দেশটির সবচেয়ে সিনিয়র নেতা। খবর বিবিসির।

এদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে দুজন নিহত হয়েছেন। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে একাধিক ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোসহ অন্য মিত্রদের সমালোচনা করে জানিয়েছেন, এসব দেশ ইরান যুদ্ধে জড়িত হতে চায় না।

এর আগে হরমুজ প্রণালি রক্ষায় এগিয়ে আসতে সহযোগীদের প্রতি ট্রাম্প যে আহবান জানিয়েছিলেন সেটাও দেশগুলো নাকচ করে দিয়েছে।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার (এনসিটিসি)-এর পরিচালক জো কেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পদত্যাগের ঘোষণা দিয়ে বলেছেন ‘বিবেকের তাড়নায়’ তিনি ইরানের সঙ্গে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছেন না।

সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটিতেও হামলার খবর নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, স্থানীয় সময় সকাল ৯টায় আল মিনহাদ ঘাঁটিতে একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।