tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রণয় ভার্মার বার্তা

মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রণয় ভার্মার বার্তা

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, স্থানীয় সরকার উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে চায় ভারত।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ভার্মা বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় সরকার উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজের মাধ্যমে দুই দেশ লাভবান হতে পারে এবং ভবিষ্যতেও ভারত সরকার এই সহযোগিতা জোরদার করতে চায়।