tanaka
প্রচ্ছদরাজধানীধানমন্ডিতে মিছিলকালে মহিলা আওয়ামী লীগের ৭ নেত্রী গ্রেপ্তার

ধানমন্ডিতে মিছিলকালে মহিলা আওয়ামী লীগের ৭ নেত্রী গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডিতে ভোরে ঝটিকা মিছিলের সময় নিষিদ্ধ সংগঠন মহিলা আওয়ামী লীগের সাত নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের বহনকারী একটি মাইক্রোবাসও জব্দ করা হয় এবং চালককে আটক করা হয়েছে। ঘটনা ঘটে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে ধানমন্ডি-২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ভোরে ওই রেস্তোরাঁয় কয়েকজন মহিলা নেত্রী সেহরি করেছিলেন। সেহরি শেষে ২০-২৫ জন নারী হঠাৎ রেস্তোরাঁর সামনে থেকে মিছিল বের করেন। তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ৩ নম্বর সড়কের দিকে এগোতে থাকেন।

খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে গেলে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ সাত নেত্রীকে গ্রেপ্তার করে এবং মাইক্রোবাসসহ চালককে আটক করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।