tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতি৪ দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তা চেয়ে চিঠি

৪ দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তা চেয়ে চিঠি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চার দিনের সফরে দেশের উত্তরাঞ্চলের ৯টি জেলা পরিদর্শন করবেন। এ সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে সরকারের কাছে চিঠি দিয়েছে বিএনপি।

বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত, পাশাপাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ নিতেই এই সফরের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সফরকালে তারেক রহমান নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনি আচরণবিধি সম্পূর্ণভাবে অনুসরণ করবেন এবং কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করবেন না।

সফরের প্রথম দিন ১১ জানুয়ারি ঢাকায় কর্মসূচি শেষে তিনি গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে তিনি বগুড়ায় পৌঁছাবেন।

১২ জানুয়ারি বগুড়া থেকে সফর শুরু করে তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন। একই দিনে রংপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করার কর্মসূচিও রয়েছে।

১৩ জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর ও বগুড়ায় আরও কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তারেক রহমান ঢাকায় ফেরার কথা রয়েছে।

এ সফরকালে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ এবং তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি শহীদদের পরিবারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।