tanaka
প্রচ্ছদসারাদেশনান্দাইলে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

নান্দাইলে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

নান্দাইল প্রতিনিধি

নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নান্দাইলের সাবেক পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল।

দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা দেশনেত্রীর দীর্ঘ রাজনৈতিক জীবনের সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করে তাঁর দ্রুত সুস্থতা ও সুদীর্ঘ রাজনৈতিক নেতৃত্বের জন্য দোয়া প্রার্থনা করেন।