tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

প্রধান উপদেষ্টার কর্মসূচি

• সকাল ১১টা: মহান বিজয় দিবস উপলক্ষে ফ্লাই ফাস্ট ও প্যারা জাম্প অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সরকার উপদেষ্টার কর্মসূচি

• বিকাল ৪টা: গুলশান-২ গোলচত্বরে ‘ফেলানী এভিনিউ’র নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান।বিএনপির কর্মসূচি

• সকাল ৯টা ৩০ মিনিট : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন।

• বিকেল ৩টা : বিএনপির সংবাদ সম্মেলন।

এনসিপির কর্মসূচি

• সকাল ৯টা : জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন।

• বিকেল ৩টা ৩০ মিনিট : মহান বিজয় দিবস উপলক্ষে আগ্রাসনবিরোধী যাত্রা।