tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়৪৬তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির জরুরি নির্দেশনা

৪৬তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির জরুরি নির্দেশনা

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট সব প্রার্থীকে আগামী ২৬ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে নির্ধারিত একটি গুগল ফরম অবশ্যই পূরণ করতে হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন–এর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রত্যেক প্রার্থীর জন্য নির্ধারিত সময়ের মধ্যে গুগল ফরম পূরণ করা বাধ্যতামূলক। ফরমটি পূরণ করা যাবে এই লিংকে:
https://forms.gle/DwLirYBe7LQfKEpу6

এর আগে গত বছরের ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে মোট ৪ হাজার ৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। ৪৬তম বিসিএসে মোট ৩ হাজার ১৪০টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।

ক্যাডারভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এখানে সহকারী সার্জন পদে ১,৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন নিয়োগ পাবেন।
এরপর রয়েছে শিক্ষা ক্যাডার, যেখানে বিভিন্ন বিষয়ে ৯২০ জন নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ৪৯ জন, মৎস্য ক্যাডারে ২৬ জন এবং গণপূর্ত ক্যাডারে ৬৫ জন নিয়োগ দেওয়া হবে।