tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ১০ ডিসেম্বর

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ১০ ডিসেম্বর

সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, পিএসসি প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরের ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

এই বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী, যাদের মৌখিক পরীক্ষা ইতোমধ্যে চলছে।

তথ্য অনুযায়ী, ৪৫তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জনকে ক্যাডারে এবং ১ হাজার ২২ জনকে নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। ক্যাডারের মধ্যে সর্বাধিক নিয়োগ হবে চিকিৎসা ক্যাডারে—সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জন। এর পর শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, প্রশাসনে ২৭৪ জন, পুলিশে ৮০ জন এবং কাস্টমসে ৫৪ জন নিয়োগ পাবেন।

৪৫তম বিসিএসের প্রিলিমিনারিতে আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ ৪৬ হাজার চাকরিপ্রার্থী। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন এবং অনুপস্থিত ছিলেন ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার দাঁড়ায় ৭৭ দশমিক ২৪ শতাংশ।

বর্তমানে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের দৃষ্টি এখন ১০ ডিসেম্বরের দিকে, যেদিন প্রকাশিত হবে তাদের কাঙ্ক্ষিত বিসিএস ক্যাডার হওয়ার চূড়ান্ত সুযোগের তালিকা।