প্রায় তিন দশক ধরে ধামরাইয়ের রুপনগরে বেদে সম্প্রদায়ের বসবাস হলেও এতদিন কোনো জেলা প্রশাসক সরেজমিনে ওই পল্লীতে যাননি। দীর্ঘ ৩০ বছর পর প্রথমবার সেখানে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন ঢাকা জেলার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ধামরাই উপজেলার বিভিন্ন সরকারি ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার সময় তিনি কুল্লা ইউনিয়নের রুপনগর বেদে পল্লী পরিদর্শন করেন। এ সময় বাসিন্দাদের জীবনযাপন, সমস্যা ও প্রয়োজনের কথা শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
জেলা প্রশাসকের উপস্থিতিতে পল্লীর ৬৩টি পরিবারের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়। পাশাপাশি ১২ জনকে ঢেউটিন দেওয়া হয়েছে। প্রত্যেককে ৬ হাজার টাকা করে মোট ৭২ হাজার টাকা নগদ সহায়তাও দেওয়া হয়।
এ ছাড়া পল্লীর ১১৩ জনের মধ্যে শাড়ি ও থ্রিপিস এবং ২০০ শিশুর হাতে খেলনা তুলে দেওয়া হয়।
উন্নয়নে নতুন উদ্যোগের আশ্বাস
বেদে পল্লীর জীবনমান উন্নয়নে কয়েকটি উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। উপজেলা পরিষদের মাধ্যমে ৫ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ, খাসজমি বরাদ্দ এবং ২৫টি সেলাই মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
ফরিদা খানম বলেন, সমাজের কোনো মানুষ যেন উন্নয়ন ও সরকারি সেবার বাইরে না থাকে, সে লক্ষ্যেই প্রশাসন কাজ করছে। পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের সন্তানদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশের সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
ধামরাইয়ে আরও নানা কর্মসূচি
বেদে পল্লী পরিদর্শনের পাশাপাশি এ



