tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়৩০০ আসনের সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ

৩০০ আসনের সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের সীমানার চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সীমানার ভিত্তিতেই অনুষ্ঠিত হবে আসন্ন নির্বাচন।

নতুন সীমানায় গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয়েছে, আর বাগেরহাটে একটি কমিয়ে তিনটি রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তা গেজেট আকারে প্রকাশ করা হবে।”

সীমানা নির্ধারণের জন্য বিশেষায়িত কমিটি কাজ করে এবং গত ৩০ জুলাই ৩০০ আসনের খসড়া প্রকাশ করে ইসি। এতে দ্বাদশ সংসদের ২৬১ আসনের সীমানা বহাল রাখা হয় এবং ৩৯টি আসনে আংশিক পরিবর্তন আনা হয়। পরিবর্তনের অংশ হিসেবে গাজীপুরে একটি আসন বৃদ্ধি এবং বাগেরহাটে একটি আসন হ্রাস করা হয়।

সীমানা নিয়ে দাবি-আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এ সময়ের মধ্যে ৩৩ জেলার ৮৪টি আসন সম্পর্কিত মোট ১ হাজার ৮৯৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১ হাজার ১৮৫টি ছিল আপত্তি এবং ৭০৮টি ছিল পরামর্শ বা সুপারিশ।

২৪ থেকে ২৭ আগস্ট টানা চার দিন এসব দাবি-আপত্তি ও সুপারিশের ওপর শুনানি শেষে ইসি সচিব জানিয়েছিলেন, পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।