tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদআন্তর্জাতিকনাইজেরিয়ায় সেনা অভিযানে নিহত ২৮ সন্ত্রাসী

নাইজেরিয়ায় সেনা অভিযানে নিহত ২৮ সন্ত্রাসী

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নোতে পৃথক দুই সেনা অভিযানে কমপক্ষে ২৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র এয়ার কমোডর এহিমেন এজোদামে রয়টার্সকে জানান, সাম্বিসা জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমান বাহিনী চালানো অভিযানে ১৫ জনের বেশি সন্ত্রাসী নিহত হয় এবং ধ্বংস করা হয় তাদের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা।

তিনি কোনো গোষ্ঠীর নাম উল্লেখ না করলেও সাম্বিসা দীর্ঘদিন ধরে বোকো হারাম ও এর শাখা ইসওয়াপের ঘাঁটি হিসেবে পরিচিত।

অন্যদিকে, বোর্নোর গুবিও জেলায় সেনারা একটি ত্রাণবাহী গাড়ি লুটের চেষ্টা প্রতিহত করে। সেখানকার বন্দুকযুদ্ধে আরও ১৩ জন সন্ত্রাসী নিহত হয়। সেনাবাহিনীর দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা আগেই অভিযানের স্থানে পৌঁছেছিলেন।

ভূগোলিকভাবে বনজ ও খনিজ সম্পদে সমৃদ্ধ নাইজেরিয়া গত ১৬ বছর ধরে সন্ত্রাসবাদের শিকার। বোকো হারাম ও এর শাখাগুলো হত্যাকাণ্ড, লুটপাট, ধর্ষণ, বোমা হামলা ও মুক্তিপণ আদায়সহ নানা অপরাধ চালিয়ে যাচ্ছে।

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে বোকো হারাম দমনে শুরু হওয়া অভিযানে গত আট মাসে কমপক্ষে ৫৯২ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

সূত্র: রয়টার্স