tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়প্রধান উপদেষ্টার বাণী

প্রধান উপদেষ্টার বাণী

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনন্য জীবনাদর্শ ও সর্বজনীন শিক্ষা অনুসরণ করলেই আজকের বৈশ্বিক দ্বন্দ্ব, সংঘাত ও অস্থিরতা দূর করে শান্তি, ন্যায় এবং কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ সেপ্টেম্বর শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবীর আদর্শ মুসলমানদের জন্য অফুরন্ত কল্যাণ ও শান্তির উৎস। তাঁর সুন্নাহ ও চারিত্রিক মহত্ত্ব বিশ্ববাসীর জন্য চিরন্তন আদর্শ।

তিনি বলেন, হজরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ‘রাহমাতুল্লিল আলামিন’। কুরআনে বলা হয়েছে— “হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য কেবল রহমতরূপেই প্রেরণ করেছি” (সূরা আল-আম্বিয়া, আয়াত ১০৭)।

নবী করিম (সা.)-এর আগমন মানবজাতিকে কুসংস্কার, অবিচার ও অন্ধকার থেকে মুক্ত করে সত্য, শান্তি ও প্রগতির আলো দেখিয়েছে। তাঁর জীবন ‘উসওয়াতুন হাসানাহ্’—অর্থাৎ সুন্দরতম আদর্শ, যা যুগে যুগে মানবতার পথপ্রদর্শক হয়ে থাকবে।

প্রধান উপদেষ্টা বলেন, “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আমাদের জীবনে শান্তি, সৌহার্দ্য ও সমৃদ্ধি বয়ে আনুক। বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য আরও সুদৃঢ় হোক। মহানবী (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যেন ইহকাল ও পরকালের সফলতা অর্জন করতে পারি—এই প্রার্থনা করি। আমিন।”