tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নিয়ে দণ্ডপ্রাপ্ত অবশিষ্ট ২৫ জন বাংলাদেশি নাগরিককে ক্ষমা করেছেন দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

রোববার (১১ জানুয়ারি) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আমিরাতে দণ্ডপ্রাপ্ত সব বাংলাদেশি বন্দির মুক্তি সম্পন্ন হলো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় এসব বাংলাদেশিকে ক্ষমা করার সিদ্ধান্ত নেন ইউএই প্রেসিডেন্ট। ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে তারা আমিরাতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। দেশটির আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করে বিচার শেষে সাজা দেওয়া হয়।

২০২৪ সালের জুলাইয়ের ঘটনাবলির সঙ্গে সংশ্লিষ্ট হয়ে দণ্ডিত বাংলাদেশিদের ক্ষমা প্রদানের জন্য অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছিল।

দূতাবাস আরও জানায়, ক্ষমাপ্রাপ্ত ২৫ জন বাংলাদেশির সবাইকে মুক্তি দিয়ে ইতোমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে। এই মানবিক উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের করুণা, সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে এটি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার গভীর ও ভ্রাতৃসুলভ সম্পর্কেরও প্রমাণ।

উল্লেখ্য, এর আগেও আমিরাতে বিরল এক প্রতিবাদে অংশ নেওয়ার দায়ে দণ্ডিত বাংলাদেশিদের কয়েক দফায় ক্ষমা করেছিলেন দেশটির রাষ্ট্রপতি।