tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদজাতীয়২৩ মে’র সাপ্তাহিক ছুটি বাতিল, ঈদে টানা ৭ দিনের ছুটির প্রজ্ঞাপন

২৩ মে’র সাপ্তাহিক ছুটি বাতিল, ঈদে টানা ৭ দিনের ছুটির প্রজ্ঞাপন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে ঈদের দীর্ঘ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে’র (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার।

এর আগে গত ১৪ মে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় ঈদুল আজহার ছুটি সংক্রান্ত এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরুরি পরিষেবার আওতাভুক্ত বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং সংশ্লিষ্ট পরিবহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।

এ ছাড়া হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।