tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদজাতীয়২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা–২০২৬-এর তারিখ নির্ধারণসংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে বাংলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বাংলা একাডেমির পরিচালক, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় অমর একুশে বইমেলার উদ্বোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়।