tanaka

দৌলতপুরে পানিবন্দি ৪০ গ্রামের মানুষ, ৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

দৌলতপুরে পানিবন্দি ৪০ গ্রামের মানুষ, ৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

মোখায় হুথিদের ওপর বিমান হামলা

প্রচ্ছদখেলা২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন হামজা আবদেলকারিম

২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন হামজা আবদেলকারিম

২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় থাকছেন মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিম। আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় (সিইএসটি) বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবেন তিনি। পরে ক্লাবের কমার্শিয়াল অফিসে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তার।

২০২৬ সালের ১ ফেব্রুয়ারি ধারে বার্সেলোনায় যোগ দেন আবদেলকারিম। মৌসুমের শেষ পর্যন্ত ধারে খেলার কথা থাকলেও অল্প সময়ের মধ্যেই নজর কাড়েন এই মিশরীয় ফরোয়ার্ড।

৮ মার্চ উস্কারের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেন আবদেলকারিম। এরপর মাত্র ছয়টি লিগ ম্যাচে নয় গোল করে নিজের সামর্থ্যের জানান দেন তিনি। এর মধ্যে মন্টেকার্লোর বিপক্ষে বার্সেলোনার ৯-০ গোলের জয়ে হ্যাটট্রিকও করেন এই ফরোয়ার্ড। ওই জয়ের মধ্য দিয়েই বার্সেলোনা División d’Honor শিরোপা নিশ্চিত করে।

আবদেলকারিমের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে ২০২৬ সালের গ্রীষ্মে তাকে স্থায়ীভাবে দলে নেয় বার্সেলোনা। এরপর কোচ হান্সি ফ্লিকের অধীনে প্রথম দলের সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতিতে অংশ নেন তিনি। সেখানেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চার গোল করেন আবদেলকারিম। ফলে প্রাক-মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতাও হন তিনি।

গত ৩১ আগস্ট স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে স্পটিফাই ক্যাম্প ন্যুতে বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হয় আবদেলকারিমের।

নতুন চুক্তির ফলে আগামী চার মৌসুমেরও বেশি সময় বার্সেলোনার জার্সিতে খেলার সুযোগ পাচ্ছেন এই তরুণ মিশরীয় ফরোয়ার্ড।