tanaka

পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার কথিত বৈঠক, উদ্বেগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার কথিত বৈঠক, উদ্বেগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
প্রচ্ছদসারাদেশহাসিনাকে দেশে ফেরানোসহ ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় আ.লীগের বিক্ষোভ

হাসিনাকে দেশে ফেরানোসহ ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় আ.লীগের বিক্ষোভ

গোপালগঞ্জে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনার পর এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার (২২ নভেম্বর) গোপালগঞ্জের কোটালীপাড়ায় আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সকাল ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিছিলটি উপজেলা গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল ও রুহুল আমিন খান, প্রচার সম্পাদক হান্নান শেখ, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মাজহারুল আলম পান্না, কৃষিবিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, শ্রমবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শেখ, সহদপ্তর সম্পাদক কামাল হোসেন শেখ, যুব ও ক্রীড়া সম্পাদক সুমন হোসেন বাচ্চু এবং মহিলা বিষয়ক সম্পাদক লক্ষ্মী সরকার।

এ ছাড়া দলটির সদস্য ফরমান মুন্সী, এস এম ইস্রাফিল ও খাইরুল আলম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাইরুল আলম খসরু, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার এবং সাধারণ সম্পাদক শামীম দাড়িয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। একই সঙ্গে তাদের ঘোষিত আট দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা। কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।