tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশু এবং নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টা থেকে রোববার (১৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।

রোববার প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮০৪ শিশু। একই সময়ে ১৬৫ শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে, যার মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ১৪৮টি। এ সময়ে সারা দেশে মোট ১ হাজার ১৯৭ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ৮০৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়, যাদের মধ্যে ৫৬৩ জনই ঢাকা বিভাগের।

এ ছাড়া, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৬৪৫ শিশু চিকিৎসা শেষে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেরই রয়েছে ৩০০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২৩ হাজার ৬০৬ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ১৫ হাজার ৩২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৪৪৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ সময়ের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১২ হাজার ৩৯৬ জন।