tanaka

বদলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম

ভারতের নির্বাচন কমিশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিবদমান দুই উপদলের জন্য নতুন নাম ও নির্বাচনী প্রতীক নির্ধারণ করেছে। দলীয় নিয়ন্ত্রণ ও প্রতীক নিয়ে বিরোধের...
প্রচ্ছদজাতীয়হামের উপসর্গে এক দিনে আরও দুই শিশুর মৃত্যু

হামের উপসর্গে এক দিনে আরও দুই শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এতে তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৪৬ জনের।

নতুন করে মারা যাওয়া দুই শিশুর দুজনই চট্টগ্রাম বিভাগের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে, গত এক দিনে দেশে আরও ৬১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৩৪৩ জনে।

অন্যদিকে, একই ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ২৮২ জনের শরীরে। ফলে চলতি বছরে হামের উপসর্গসহ সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৪৮০ জন।