tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকস্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২১, আহত বহু

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২১, আহত বহু

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির একটি ট্রেন ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিবিসির খবরে জানানো হয়, কোরদোবার কাছের আদামুজ শহরের নিকটবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মালাগা থেকে মাদ্রিদের উদ্দেশে যাত্রারত দ্রুতগতির ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়ে পাশের লাইনে আছড়ে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ–হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শোক প্রকাশ করে বলেন, ‘দেশ আজ এক গভীর বেদনার রাত অতিক্রম করবে।’

স্পেনের পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে জানান, অন্তত ৩০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দুর্ঘটনার কারণকে ‘অত্যন্ত অদ্ভুত’ বলে উল্লেখ করলেও এর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা যায়নি।

আদামুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো দুর্ঘটনাকে ‘একটি দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করেন। খবর পাওয়ার পরপরই তিনি ঘটনাস্থলে ছুটে যান।

আন্দালুসিয়ান ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, জীবিতদের উদ্ধারে পৌঁছাতে গিয়ে অনেক ক্ষেত্রে মরদেহ সরিয়ে পথ তৈরি করতে হয়েছে।

রেলওয়ের এক কর্মকর্তা আতিফ জানান, মালাগা রেলস্টেশন থেকে ছাড়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন।