tanaka

ডিসেম্বর ঘিরে রাজনীতিতে নতুন উত্তেজনা চলছে নানা হিসাব-নিকাশ

বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি ‘ডিসেম্বর’। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে...
প্রচ্ছদরাজধানীসোমবার রাজধানীর যেসব মার্কেট-শপিং মল বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট-শপিং মল বন্ধ

দৈনন্দিন নানা প্রয়োজনে রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিং মলে যেতে হয় নগরবাসীকে। তবে যানজট পেরিয়ে গন্তব্যে পৌঁছে মার্কেট বন্ধ পেলে ভোগান্তি বাড়ে। তাই বাইরে বের হওয়ার আগে সোমবার রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে, তা জেনে নেওয়া জরুরি।

যেসব এলাকার মার্কেট বন্ধ

সোমবার আগারগাঁও, তালতলা, শেরেবাংলানগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এলাকা, তেজগাঁও শিল্পাঞ্চল, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এলাকা, নাখালপাড়া, মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।

অর্ধদিবস বন্ধ যেসব মার্কেট

এ ছাড়া সোমবার অর্ধদিবস বন্ধ থাকবে পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

তাই প্রয়োজনীয় কেনাকাটা বা অন্যান্য কাজে বের হওয়ার আগে মার্কেটের সাপ্তাহিক বন্ধের দিন ও সময়সূচি জেনে বের হলে অযথা ভোগান্তি এড়ানো সম্ভব।