tanaka
প্রচ্ছদজাতীয়সিঙ্গাপুর সফরে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী

সিঙ্গাপুর সফরে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সম্প্রতি সিঙ্গাপুর সফরে দেশটির সরকারের একাধিক উচ্চপদস্থ মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। গত ৩ অক্টোবর তিনি পৃথকভাবে সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী অং ইয়ে কুং, পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান এবং শ্রমবিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ বাসু দাশের সঙ্গে তাদের নিজ নিজ কার্যালয়ে সাক্ষাৎ করেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বিবৃতিতে এসব তথ্য জানান।

তিনি আরও জানান, ৫ অক্টোবর লুৎফে সিদ্দিকী সিঙ্গাপুরের বাণিজ্য সম্পর্ক বিষয়ক মন্ত্রী গ্রেস ফুর আমন্ত্রণে ‘সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স’-এর এক উচ্চপর্যায়ের নৈশভোজে অংশ নেন। ওই আয়োজনে তার টেবিলে উপস্থিত ছিলেন দেশটির শ্রম, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড. তান সি লেং, পররাষ্ট্র প্রতিমন্ত্রী গ্যান সিও হুয়াং এবং পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র প্রতিমন্ত্রী মুরালি পিল্লাই।

নৈশভোজে তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ং, সিনিয়র মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী লি সিয়েন লুং, উপ-প্রধানমন্ত্রী গ্যান কিম ইয়ং, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী ইন্দ্রাণী রাজাহ এবং জাতীয় উন্নয়ন প্রতিমন্ত্রী অ্যালভিন তানের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন ও বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের অবস্থান নিয়ে মতবিনিময় করেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত বিশ্বের নামকরা ব্যবসায়ী নেতাদের সঙ্গেও তিনি আলোচনা করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন: রে ডালিও, গ্র্যাবের সিইও অ্যান্থনি তান, অ্যান্টলারের সিইও ম্যাগনাস গ্রিমেল্যান্ড, জিআইসি’র সিইও লিম চৌ কিয়াত, সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জের সিইও লো বুন চে, এভারকোর এশিয়ার চেয়ারম্যান কিথ ম্যাগনাস এবং ইন্দোনেশিয়ান চেম্বার অব কমার্সের চেয়ারম্যান আনিন্দ্যা বাকরি।

সফরের অংশ হিসেবে লুৎফে সিদ্দিকী আরও বৈঠক করেন এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের চেয়ারম্যান লি চুয়ান টেক, পিএসএ (বন্দর কর্তৃপক্ষ)-এর আঞ্চলিক সিইও ভিনসেন্ট এনজি এবং পেপ্যালের আঞ্চলিক প্রধান আমির ভালিয়ানির সঙ্গে। এসব বৈঠকে তিনি বাংলাদেশে সাম্প্রতিক অগ্রগতি, বিনিয়োগের সুযোগ এবং সরকার-বেসরকারি পর্যায়ে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান তার সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ দূতের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে বলেন,

এছাড়া, সিঙ্গাপুর সরকার বাংলাদেশি কর্মীদের জন্য কর্মভিসা (আইপিএ) অনুমোদনের প্রক্রিয়ায় হাইকমিশনে শারীরিক উপস্থিতির শর্ত বাতিল করেছে, যা কর্মী ও নিয়োগদাতাদের জন্য গুরুত্বপূর্ণ স্বস্তি বয়ে এনেছে। এই বিষয়ে বিশেষ দূত লুৎফে সিদ্দিকী পূর্বে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ