tanaka
প্রচ্ছদজাতীয়আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেলেন লিয়াকত আলী মোল্লা

আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেলেন লিয়াকত আলী মোল্লা

লিয়াকত আলী মোল্লা আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি এর আগে বিভাগটির অতিরিক্ত সচিব হিসেবে সচিবের চলতি দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে লিয়াকত আলী মোল্লাকে আইন ও বিচার বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।

এর আগে, গত ২৫ আগস্ট আইন ও বিচার বিভাগের তৎকালীন সচিব শেখ আবু তাহেরকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ২৮ আগস্ট লিয়াকত আলী মোল্লাকে সচিবের চলতি দায়িত্ব দেওয়া হয়।

লিয়াকত আলী মোল্লা একজন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ। তিনি এর আগে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।