সমঝোতার মাধ্যমে অচলাবস্থার অবসান হওয়ায় আগামীকাল থেকে আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে তাঁর পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিপিএলের নির্ধারিত দুটি ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা।
বয়কট হওয়া ওই দুটি ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান। গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।



