বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার আর কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সকালে প্রকাশিত সর্বশেষ আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে সব ধরনের সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে সমুদ্রবন্দর, উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।



